বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল কলকাতাও, আতঙ্কগ্রস্ত পুরো শহর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার

ঢাকায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হওয়ার সময় কলকাতা ও পশ্চিমবঙ্গেরও বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ভারতের স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৮ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, সকাল ১০টা ০৮ মিনিটে ৫.৭ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের নরসিংদী শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে।
হঠাৎ কম্পন অনুভূত হতেই কলকাতার সল্টলেক সেক্টর–৫-এর আরডিবি সিনেমাহল এলাকার বহু অফিস কর্মী দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন এবং নিচে জমায়েত হন। শহরের আরও বিভিন্ন জায়গার বাসিন্দারা জানিয়েছেন, কম্পনের সময় ঘরের পাখা, ঝুলন্ত লাইট ও দেয়াল হালকা দুলতে দেখেছেন তারা।
সোশ্যাল মিডিয়ায় একাধিক বাসিন্দা ভূমিকম্পের মুহূর্তের ভিডিও ও ছবি শেয়ার করেছেন, যেখানে মানুষকে বাড়ি-অফিস থেকে দ্রুত বেরিয়ে আসতে দেখা যায়। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পর্কে আরও তথ্যের জন্য কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories