শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইতিহাস গড়ে বিশ্বকাপে দেড় লাখ জনসংখ্যার দেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার
Curacao

২০২৬ বিশ্বকাপের দল সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে করা হয়েছে ৪৮। আর এতেই যেন একের পর এক ইতিহাসের সাক্ষী হচ্ছে ফুটবলবিশ্ব। জনসংখ্যায় দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে কেপ ভার্দের টিকিট কাটার পর, এবার ৪৮ দলের বিশ্বকাপে ইতিহাস লিখল কুরাসাও। বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বসেরার মঞ্চে দেখা যাবে উত্তর আমেরিকার এই দ্বীপরাষ্ট্রকে।
গত শুক্রবার বারমুডাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে এক পা দিয়েই রেখেছিল কুরাসাও। আজ বুধবার (১৯ নভেম্বর) রাতে জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করেই প্রথমবারের মতো বিশ্বকাপে পৌঁছে গেল কনক্যাকাফ অঞ্চলের এই দেশটি।
কুরাসাওয়ের এই অর্জন ভৌগোলিক কারণে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। দেশটির জনসংখ্যা মাত্র ১ লাখ ৫৬ হাজার এবং আয়তন মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার। এর আগে আয়তনের দিক থেকে কেপ ভার্দে (৪০০০ বর্গকিলোমিটার) ক্ষুদ্রতম দেশের স্বীকৃতি পেলেও, কুরাসাও সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল। ক্যারিবিয়ান সাগরে অবস্থিত দেশটি মূলত দুটি দ্বীপ নিয়ে গঠিত। একটি হলো কুরাসাও মূল দ্বীপ এবং অন্যটি জনবসতিহীন ‘লিটল কুরাসাও’।
কনক্যাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘এইচ’ থেকে ৬ ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ করেছে কুরাসাও। দলের এই সাফল্যের পেছনে প্রধান দুই নায়ক হলেন কোচ ডিক অ্যাডভোকাট এবং ফরোয়ার্ড জেরভেন কাস্টনিয়ার, যিনি বাছাইপর্বের পাঁচটি ম্যাচে ৫ গোল করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories