বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান সৌদিতে কারখানায় আগুন॥ নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার

রংপুরের ‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান এ তথ্য নিশ্চিত করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২ ও ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ ডিসেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৬ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের তারিখ ৯ ডিসেম্বর। ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। ২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
তফসিল ঘোষণার আগে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ব্রাকসু প্রত্যেকের আবেগের জায়গা। আমাদের প্রত্যাশা হচ্ছে, শিক্ষার্থীরা এই রোডম্যাপ মেনে নেবে ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। আমরা চেষ্টা করেছি কম সময়ে এটা করতে। কিন্তু কিছু প্রক্রিয়া মানতে কিছু সময় লাগে। নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যা যা করার দরকার, আমরা সেই ধারাতে আছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories