বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে শেকৃবি শিক্ষার্থীদের উল্লাস-মিষ্টি বিতরণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রকাশকে কেন্দ্র করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। পরে সেখানে মিষ্টি বিতরণ করা হয়।
মিছিল চলাকালে শিক্ষার্থীরা—“রশি লাগলে রশি নে, হাসিনাকে ফাঁসি দে”, “কোদাল লাগলে কোদাল নে, হাসিনাকে কবর দে”, “লীগ ধর, জেলে ভর”, “হাসিনা জ্বলবে, বাংলাদেশ হাসবে”—ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে এক শিক্ষার্থী বলেন, ‘এটা আমার বিশ্ববিদ্যালয় জীবনের স্মরণীয় দিন। সিনিয়র–জুনিয়র সবাই মিলে ফ্যাসিস্ট পতনের মুহূর্ত উদযাপন করছি। ভবিষ্যতে যদি আবার কোনো ফ্যাসিস্টের উত্থান ঘটে, আমরা সবাই মিলে তারও মূল উৎপাটন করব। মিছিল শেষে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির শাখার সভাপতি আবুল হাসান। তিনি বলেন, ‘এ হাসিনা সরকার শাপলায় গণহত্যা চালিয়েছিল, গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল, ২৪-এও গণহত্যা করেছে। এ রায়ের জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। দুই হাজার শহিদের ত্যাগের বিনিময়ে আজ আমরা আনন্দ মিছিল করতে পারছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই—আপনারা ছাত্র জনতার রক্তের ওপর বসে আছেন। তাই কোনো ফ্যাসিস্টকে পুনরায় মঞ্চায়ন করবেন না। যারা আমাদের ভাইদের ওপর অত্যাচার করেছে, তাদের দ্রুত বিচার সম্পন্ন করুন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories