বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, প্রজ্ঞাপন জারি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্রী হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী জুলাই মাসে বিজিবি’র অভিযানে জব্দ করা হলো যেসব চোরাচালানি পণ্য আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে নয় তিনি ছিলেন আপাদমস্তক একজন ক্রীড়া সংগঠক : রিজভী আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: টেস্টের আগের দিন একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া বন্ধুত্বের গান নিয়ে আসছেন এলিটা ও কনা হলিউডের ছবিতে মুখ্যচরিত্রে সায়নী গুপ্ত!

ধানমন্ডি ৩২ নম্বর থেকে আরও একজন আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে হাবিবুর রহমান নামের একজন আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, হাবিবুর রহমান নামের ওই ব্যক্তির ফোনে আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট ও হোয়াট্সঅ্যাপে কল রেকর্ডিং রয়েছে। থানায় নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ছাত্রলীগ সন্দেহে নির্জন আমিন খান নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। ধানমন্ডি জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, ওই শিক্ষার্থীর বয়স আনুমানিক ১৪ বছর। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ছাত্রলীগ সন্দেহে তাকে আটক করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে আটক ওই শিক্ষার্থীর ব্যাগ থেকে ছাত্রলীগ সমর্থিত আলামত জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীসহ আশপাশের জেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনা সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories