শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

সনদের বাইরে কোনো সিদ্ধান্ত দিলে দায়ী থাকবে সরকার: মোশাররফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত দিলে সরকারই দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত দিলে স্বাক্ষরকারী দলগুলোর বাধ্যবাধকতা থাকবে না। এজন্য সরকারই দায়ী থাকবে।তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে সোমবার সভায় কিছু সিদ্ধান্ত হয়েছে। সেগুলো হলো, রাজনৈতিক দলগুলের সঙ্গে ঐকমত্য কমিশনের আলেচনার প্রেক্ষিতে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সনদের বাইরে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর ও সনদ অগ্রাহ্য করার শামিল।
তিনি আরও জানান, সভায় সিদ্ধান্ত হয়, জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত দিলে সনদে স্বাক্ষরকারী দলগুলোর বাধ্যবাধকতা থাকবে না। সরকারই দায়ী থাকবে। সরকারকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।
জুলাই সনদ নিয়ে বিতর্কের সুযোগ নয় জানিয়ে বিএনপির এ নেতা বলেন, নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে। যারা অংশ নিতে পারছে না, তারা বিশৃঙ্খলা করছে। সরকারকে সতর্ক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছি। জুলাই সনদ নিয়ে বিতর্কের সুযোগ নয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories