বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

এআই দিয়ে নতুন কৌশলে প্রতারণা, গুগলের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার

সময়ের সঙ্গে বেড়েই চলেছে এআইয়ের ব্যবহার। সেই সঙ্গে বাড়ছে এআই দিয়ে প্রতারণার ফাঁদ, এবার এ বিষয়ে সতর্কবার্তা জারি করেছে গুগল। সংস্থাটি জানিয়েছে, জেনারেটিভ এআই ব্যবহার করে প্রতারকরা এখন আরও নিখুঁতভাবে ভুয়া চাকরির প্রস্তাব, নকল ব্যবসা পেজ এবং আসল সাইটের মতো দেখতে অ্যাপ তৈরি করছে। বছরশেষে নিয়োগ মৌসুম আর অনলাইন কেনাকাটা বাড়ার সুযোগে এই প্রতারণাগুলো দ্রুত ছড়াচ্ছে।
গুগলের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিম জানিয়েছে, অপরাধীরা এখন এআই ব্যবহার করে আসল কোম্পানির ব্র্যান্ডিং কপি করছে, হুবহু মতো ওয়েবসাইট বানাচ্ছে এবং বাস্তবসম্মত রিক্রুটার প্রোফাইল তৈরি করছে। এসব ভুয়া চাকরি বিজ্ঞপ্তি পরিচিত প্রতিষ্ঠান বা সরকারি সংস্থার নামে ছড়ানো হয়। এরপর প্রার্থীদের ব্যক্তিগত তথ্য চাওয়া হয় কিংবা ‘প্রসেসিং ফি’ নামে টাকা হাতিয়ে নেয়া হয়।
কিছু প্রতারআবার ভুয়া ইন্টারভিউ সফটওয়্যার পাঠায় যা আসলে ম্যালওয়্যার ইনস্টল করে বা ডেটা চুরি করে। গুগল মনে করিয়ে দিয়েছে কোনও বৈধ কোম্পানি কখনোই চাকরি দিতে টাকা বা ব্যাংক তথ্য চায় না। আরও একটি বাড়ন্ত প্রতারণার ধরন হলো ব্যবসা পেজে ভুয়া নেগেটিভ রিভিউ পোস্ট করে তারপর তা মুছে দেয়ার জন্য চাঁদা দাবি করা। এ সমস্যার সমাধানে গুগল নতুন অপশন যুক্ত করেছে ব্যবসায়ীরা এখন সরাসরি তাদের প্রোফাইল থেকেই এ ধরনের চাঁদাবাজি রিপোর্ট করতে পারবেন।
প্রতারকরা এখন জনপ্রিয় এআই টুলের নকল সাইট ও অ্যাপ তৈরি করছে যেখানে ‘ফ্রি অ্যাক্সেস’ বা ‘এক্সক্লুসিভ ফিচার’ দেয়ার কথা বলা হয়।
এগুলোর অনেকটাই ম্যালওয়্যার সমৃদ্ধ, যা:
লগইন তথ্য চুরি করে
ডিভাইসে ভাইরাস ইনস্টল করে
কিংবা ব্যয়বহুল সাবস্ক্রিপশন-ভিত্তিক ফ্লিসওয়্যার অ্যাপ চালু করে
কিছু ভুয়া ভিপিএন অ্যাপ তো উল্টো ব্যবহারকারীর ডিভাইসেই গুপ্তচরবৃত্তি করে।
গুগলের নতুন নিরাপত্তা উদ্যোগ : প্রতারণা ঠেকাতে গুগল বিভিন্ন সেবার নিরাপত্তা আরও জোরদার করছে। এর মধ্যে রয়েছে—
এআই ভিত্তিক সেভ ব্রাউজিং উন্নয়ন
প্লে স্টোরের কঠোর অ্যাপ রিভিউ নীতি
জিমেইল ও গুগল মেসেজের রিয়েল-টাইম স্ক্যাম ডিটেকশন
গুগল ব্যবহারকারীদের সতর্ক করে বলছে ওয়েব ঠিকানা যাচাই করতে। সেই সঙ্গে অজানা বা অফিশিয়াল নয় এমন সোর্স থেকে অ্যাপ ডাউনলোড না করতে। এমনকি ব্ল্যাক ফ্রাইডে–সাইবার মানডের মতো ব্যস্ত কেনাকাটা সময়ে অতিরিক্ত সতর্ক থাকতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories