ইউটিউব ব্যবহারকারীদের জন্য এসেছে নতুন সুবিধা। কোনো ধরনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই এখন অ্যাপ থেকেই ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখা যাবে। নীরবে চালু হওয়া এই ফিচার অনেকেই এখনও লক্ষ্য করেননি।
যেভাবে ডাউনলোড করবেন: যে ভিডিওটি অফলাইনে দেখতে চান সেটি খুললেই চ্যানেলের নামের নিচে ‘ডাউনলোড’ অপশন দেখা যাবে। সেখান থেকে ট্যাপ করলেই ভিডিওটি সেভ হয়ে যাবে। তবে এই সুবিধার কিছু সীমাবদ্ধতা রয়েছে।
ফ্রি ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধতা
ভিডিও ডাউনলোড কোয়ালিটি সীমিত ১৪৪পি এবং ৩৬০পি;
ডাউনলোড করা যাবে সীমিত সংখ্যক ভিডিও;
মিউজিক ভিডিও বা ইউটিউব মিউজিক কনটেন্ট ডাউনলোড করা যাবে না।
প্রিমিয়াম গ্রাহকরা আগের মতোই ৭২০পি বা ১০৮০পি কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং তাদের জন্য ডাউনলোডসংখ্যায় কোনো সীমাবদ্ধতা নেই।
শুক্রবার থেকেই অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে
প্রিমিয়াম ব্যবহারকারীদের সুবিধা: বর্তমানে ইউটিউব প্রিমিয়ামের মাসিক খরচ ২৩৯ টাকা, যার মাধ্যমে—
বিজ্ঞাপনমুক্ত ভিডিও
উচ্চ রেজল্যুশন ডাউনলোড
আনলিমিটেড অফলাইন দেখা
ইউটিউব মিউজিক ডাউনলোডসহ আরও বেশ কিছু সুবিধা পাওয়া যায়।
প্রিমিয়াম লাইট প্যাকেজেও ডাউনলোড সুবিধা নেই। ফলে গুগল চাইছে ব্যবহারকারীরা যেন পূর্ণ প্রিমিয়াম সাবস্ক্রিপশনে আগ্রহী হন। তবুও ফ্রি ব্যবহারকারীদের জন্য এই সীমিত অফলাইন সুবিধা বেশ উপকারী।
Leave a Reply