বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির স্পীকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল

জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে ২ লাখ ইহুদির বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার

ইসরায়েলে বাধ্যতামূলক সেনা বাহিনীতে নিয়োগের বিরুদ্ধে প্রায় ২ লাখ হেরেদি (অতিধর্মপ্রাণ) ইহুদি জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) এ বিক্ষোভ ‘মিলিয়ন ম্যান প্রটেস্ট’ নামে পরিচিতি পায়। বিক্ষোভ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর টাইমস অব ইসরায়েলের।
শহরের কেন্দ্রের একটি নির্মাণাধীন ভবনে উঠে থাকা কয়েকজন যুবকের মধ্যে ২০ বছর বয়সী এক তরুণ নিচে পড়ে প্রাণ হারান। পুলিশ বলেছে, ঘটনাটিকে সম্ভাব্য আত্মহত্যা হিসেবেও তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় স্থানীয় গণমাধ্যম মেনাখেম মেন্ডেল লিটজমানে প্রকাশ করা হয়েছে।
বিক্ষোভকে আয়োজকরা নাম দিয়েছেন ‘প্রার্থনার সমাবেশ’।বিভিন্ন হেরেদি সম্প্রদায়ের বিরল ঐক্য প্রদর্শনে এটি সাম্প্রতিক সময়ে অন্যতম বৃহৎ সমাবেশ। যদিও অনেকেই বিশৃঙ্খল আচরণ করে সাংবাদিকদের পানির বোতল ছোড়া ও পথচারীদের হয়রানি করে।
প্রায় ২ হাজার পুলিশ সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে ছিলেন। তবুও অগ্নিসংযোগ, ব্যারিকেড ভাঙচুর এবং সংঘর্ষের ফলে অনুষ্ঠান হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories