আগামী বছর (২০২৬ অর্থবছর) শরণার্থী নেয়ার ক্ষেত্রে সর্বনিম্ন সীমা নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি মাত্র ৭ হাজার ৫০০ জন- যা মার্কিন ইতিহাসে সবচেয়ে কম। এর মধ্যেও অগ্রাধিকার দেয়া হবে একমাত্র দেশ দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ আফ্রিকানদের।
হোয়াইট হাউসের নথিতে বলা হয়েছে, তারা নিজ দেশে ‘অন্যায্য বৈষম্যের শিকার’ হওয়ায় এই অগ্রাধিকার দেয়া হচ্ছে। তবে দক্ষিণ আফ্রিকা সরকার ও দেশটির আফ্রিকান নেতারা এ দাবিকে ভিত্তিহীন বলেছেন। খবর আল জাজিরার। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মানবিক শরণার্থী কর্মসূচি কার্যত সংকুচিত হয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা। ২০২৫-২৬ সময়কালে এই সীমা কার্যকর থাকবে। খবর আল জাজিরার।
ট্রাম্পের আগে জো বাইডেন সরকারের শেষ বছরে যুক্তরাষ্ট্রে এক লাখ ২৫ হাজার শরণার্থী নেয়ার অনুমোদন ছিল। নতুন সীমা এর একটি ক্ষুদ্র অংশ।অধিকারকর্মীদের অভিযোগ-ট্রাম্প প্রশাসন শরণার্থী সংজ্ঞাকেও বদলে ফেলে সেখানে শ্বেতাঙ্গ অভিবাসনে সুবিধা দিচ্ছে। তারা বলছে, এতে যুক্তরাষ্ট্রের ‘মানবিক মূল্যবোধের পতন’ ঘটছে।
বিশেষজ্ঞদের মতে, ‘শরণার্থী নীতিকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করা- এটি মানবতার প্রতি সরাসরি আঘাত। ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র কি তবে আর আগের সেই মানবতার বাতিঘর থাকল না?, এমন শঙ্কার কথা জানান অনেকে।
Leave a Reply