বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

মাপকাটি

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১৯৫ বার

——- মৃণাল চৌধুরী সৈকত

প্রজাপতির ডানা মেলে
উড়িবার আশে,
পিপিলিকার পাখা গজায়
মরে পরবাসে ।
অতিজ্ঞানী মানুষ হয়
বুদ্ধি বিক্রেতা,
অর্থবিত্তে সমাজ পতি
শেষে শুন্যতা ।
অর্ধ জ্ঞানী মানুষেরা
সৃস্টির সেরা,
সর্বজীবে লালন পালন
করেন তারা ।
সর্বক্ষেত্রে তাদের শ্রম
নাইযে সন্মান,
অতি জ্ঞানী মানুষেরা
করেন রক্তপান ।
দিনের আলোয় অন্ধ
বুদ্ধিমান বাদর,
রাত্রিকালে রাজত্ব তার
ভবঘুরে খোর ।
রাত্রি বেলা বাদরেরা
চক্ষুমেলে ঘুরে,
দিনদুপুরে জ্ঞানীরা সব
অর্থলোভে মরে ।
গরীবের খড় কোটায়
সুখের সংসার,
জ্ঞানী আর ধনীদের
জীবনে হাহাকার ।
হয়তো তাই-
প্রজাপতি ডানা মেলে
সুখের সংসারে,
পিপিলিকার ডানা গজায়
মরিবার তরে ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories