সিএনজির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাশ্বত গোলদার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ২ নং গেটের ট্রামপুল এলাকায় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাশ্বত গোলদার এবং মুহিত রিকশায় করে বাজারে যাওয়ার পথে সিএনজির ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়েন। এ সময় সিএনজি চালক পালিয়ে যাওয়ার সময় গোলদারের হাতের ওপর দিয়ে চালিয়ে দেয়। এ ঘটনায় রিকশা চালকও গুরুতর আহত হন।
আহত শিক্ষার্থী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিএনজির ধাক্কায় শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেটে রাস্তা ব্লকেড করে শিক্ষার্থীরা এবং ৯টি সিএনজি আটক করে।
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ জানান, পরীক্ষা সংক্রান্ত কাজে গোলদার এবং মুহিত রিকশায় বাজারে যাচ্ছিলেন। এমন সময় ট্রামপুল পার হবার সময় একটি সিএনজি এসে রিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে দুজন রাস্তায় ছিটকে পড়ে। এ সময় সিএনজি চালক পালিয়ে যাওয়ার সময় গোলদারের হাতের ওপর দিয়ে চালিয়ে দেয়।
নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীন বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে দুর্ঘটনার খবরটি জানতে পেরেছি। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ করছি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলিম মিয়া বলেন, ইতোমধ্যে ত্রিশাল উপজেলা প্রশাসন এবং সিএনজি মালিক সমিতির সাথে আমরা কথা বলেছি। শিক্ষক-শিক্ষার্থীদের সাথে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
Leave a Reply