শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

প্রতি ঘণ্টায় বাস সার্ভিস পাচ্ছে ইবি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার

কুষ্টিয়া-ঝিনাইদহ অবস্থানরত শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী শনিবার থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এ সার্ভিস।
বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে প্রতি ঘণ্টায় বাস সার্ভিসের দাবি জানায় আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট। গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কাছে লিখিত আবেদন দেয় প্লাটফর্মটি।
জানা গেছে, নতুন শিডিউল অনুযায়ী সকাল ৮.০০ টা, ৯.০০টা,১০.০০টা এবং সকাল ১১.০০ টা ক্যাম্পাস অভিমুখে শিক্ষার্থীদের বাস পরীক্ষামূলক চলবে। অনুরূপভাবে দুপুর ১.০০ টা, ২.০০ টা, ৩.০০ টা এবং বিকেল ৪.০০ টা ক্যাম্পাস থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ এবং শৈলকুপার উদ্দেশ্যে শিক্ষার্থীদের বাস পরীক্ষামূলক চলবে।
এদিকে আগ্রাসনবিরোধী জোট প্লাটফর্মের নেতা এবং সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালু না থাকার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় অপচয় হতো এবং শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হতেন। আমরা এ ব্যাপারে স্মারকলিপি দেই, যদিও এটা নিয়ে আগে থেকেই কাজ করছিলাম। দেরিতে হলেও অবশেষে ইবি প্রশাসন কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে আগামী শনিবার থেকে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য পরিবহন প্রশাসক স্যারের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষার্থী ভাই-বোনের কাছে আহ্বান থাকবে— প্রথমদিকে কিছু প্রতিবন্ধকতা তৈরি হবে, সেগুলো সহজভাবে নেওয়ার অনুরোধ রইল।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, ‘শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী সঠিক পরামর্শ যুক্ত করা হবে ইনশাআল্লাহ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories