এনসিপি ডায়াসপোরা এলায়েন্সের ইতালি শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। নবগঠিত কমিটিতে মোহাম্মদ রাসেলকে আহ্বায়ক এবং সালাউদ্দিন আকনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। অনুমোদিত এই কমিটির মেয়াদ নির্ধারিত হয়েছে ছয় মাস।
নতুন আহ্বায়ক কমিটির মূল লক্ষ্য হলো ইতালিতে বসবাসরত এনসিপি সমর্থকদের ঐক্যবদ্ধ করে একটি সুসংগঠিত কাঠামো গড়ে তোলা। পাশাপাশি ইতালিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, রাজনৈতিক সচেতনতা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং এনসিপির মূল নীতি ও আদর্শের প্রচার জোরদার করা।
নতুন কমিটির আহ্বায়ক মোহাম্মদ রাসেল বলেন, আমরা ইতালিতে থাকা সকল এনসিপি সমর্থকদের নিয়ে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে চাই, যা আমাদের মাতৃদেশের উন্নয়ন ও উন্নত যোগাযোগের একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। আমাদের কমিটি সক্রিয়ভাবে কাজ করবে যাতে প্রত্যেক সদস্য নিজ নিজ অবস্থান থেকে দলের মূল উদ্দেশ্য পূরণে অবদান রাখতে পারে।
সদস্য সচিব সালাউদ্দিন আকন বলেন, আমরা ইতালিতে থাকা সকলের মতামত ও প্রস্তাবকে গুরুত্ব দিয়ে দলকে আরও সুসংগঠিত এবং গতিশীল করার লক্ষ্যে কাজ করব। সবাইকে একত্রিত করে একটি নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছি।
এনসিপি ডায়াসপোরা এলায়েন্স ইতালিতে রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে অভিবাসী বাংলাদেশিদের দলগত কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। নতুন আহ্বায়ক কমিটির কার্যক্রমের মাধ্যমে ইতালিতে দলীয় উপস্থিতি আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করছে নেতৃবৃন্দ।
Leave a Reply