——-শিখা গুহ রায়
ইচ্ছেগুলোকে আজ বোতলবন্দী করেছি
জলহীন নদীর বুকে মরা ঝিনুকে খুঁজেছি মুক্তো।
বাণিজ্যিক বেচা-কেনা তো অনেক হয়েছে,
ধীরে ধীরে হারিয়ে ফেলেছি সুখ
হাজারও বণিকের ভীড়ে।
অজান্তেই জল ঝরে পাথর চোখে
অদৃশ্য কল্পনার বাসরে,
কষ্টের অনুভূতিগুলো আজ ভুতা হতে হতে
রক্তাক্ত পাহাড়বুক।
নড়বড়ে খুঁটির ঘর
আজ উবে যাচ্ছে ঝড়াফুলের মত
অনাদরে অবহেলায় কেঁপে ওঠে হাল্কা বাতসেই।
অথচ,আকরিক রন্ধ্রে
ভ্রূণের স্বপ্ন আঁকি রাতের অরণ্যবাসরে,
অপেক্ষার প্রহর শেষে সাগর পাড়ি দিতেই
জেগে ওঠে ঘুমের পাখি উষ্ণতা হারিয়ে ।
Leave a Reply