মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

কানাডায় জেরিন তাজের শিল্পকর্মে ফুটে উঠবে বাংলাদেশের সৌন্দর্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার

চিত্রশিল্পী জেরিন তাজের একক চিত্র প্রদর্শনী উপলক্ষ্যে কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজে এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর শিল্পী জেরিন তাজ নিজেই বলেছেন, আগামী ২৫ অক্টোবর বিশ্ব আর্টিস্ট দিবসে তার প্রদর্শনীতে ৩০টিরও বেশি সেরা শিল্পকর্ম স্থান পাবে, যেখানে বাংলাদেশসহ কানাডার বিভিন্ন অত্যাশ্চর্য প্রাকৃতিক চিত্রও ফুটে উঠবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ক্যালগেরীর বিষয়বস্তু নিয়ে গঠিত আমার চিত্রকর্মগুলো দর্শকদের মনোযোগ আকর্ষণ করবে বলে আমি বিশ্বাস করি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রম্য লেখক বায়াজিদ গালিব। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি ইকবাল রহমান, সেলেসটিয়া প্রোডাকশন হাউজের কর্ণধার ডা. গুলশান আক্তার ও ইঞ্জিনিয়ার জাহিদ আলম, নৃত্য শিল্পী মৌ।
সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শিল্পী জেরিন তাজ ইতিমধ্যেই কমিউনিটিতে সুনামের সঙ্গে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আর্ট শিক্ষা দিয়ে আসছেন। তার কল্পনা শক্তি ও শিল্পের প্রতি আবেগের অপরূপ সৌন্দর্যের সমন্বয় ও পরিস্ফুটন ঘটবে আগামী ২৫ অক্টোবর তাঁর চিত্র প্রদর্শনীর মাধ্যমে। ঐদিন সবাইকে উপস্থিত থেকে শিল্পীকে উৎসাহিত করার আহ্বান জানান বক্তারা।
সাংবাদিক সম্মেলনে রম্য লেখক বায়াজিদ গালিব বলেন, জেরিন তাজ তার শিল্পী জীবনে যে সাফল্য অর্জন করেছেন, তা প্রশংসনীয়। আমি আশা করি, এই প্রদর্শনী সকলের দৃষ্টি আকর্ষণ করবে এবং শিল্পানুরাগীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে।
সেলেস্টিয়া প্রডাকশন হাউজের কর্ণধার ডা. গুলশান আক্তার জানান, এই অনুষ্ঠানটি আমাদের প্রডাকশন হাউজ থেকে আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এটি আমাদের একটি গৌরবময় মুহূর্ত।
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির প্রেসিডেন্ট ইকবাল রহমান বলেন, ক্যালগেরীতে জেরিন তাজের অবদান অনস্বীকার্য। এখানকার শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে তিনি যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন, তা দুই দেশের মাঝে সাংস্কৃতিক বন্ধনকে আরও মজবুত করেছে।
সেলেস্টিয়া হাউজের পরিচালক ইঞ্জিনিয়ার জাহিদুল আলম এই চিত্র প্রদর্শনীকে জেরিন তাজের জন্য একটি মাইলফলক বলে অভিহিত করেন।
সম্মেলনের শেষ অংশে ক্যালগেরীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৌ ইসলাম ক্যালগেরীর সকল নাগরিককে এই প্রদর্শনী উপভোগের আহ্বান জানান। তিনি বলেন, এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন, যা ক্যালগেরীর শিল্প জগতকে আরও সমৃদ্ধ করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories