বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বললেন নোবেলজয়ী মাচাদো, করলেন প্রশংসা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার নাগরিক মারিয়া করিনা মাচাদো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) ওই ফোনালাপে তিনি ‘নিপীড়ক বাহিনী’র বিরুদ্ধে ইসরায়েলের লড়াইয়ের প্রশংসা করেন।
আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, এক্স বার্তায় এ তথ্য নিজেই জানিয়েছেন মাচাদো। এছাড়া নেতানিয়াহুর অফিসও এ তথ্য নিশ্চিত করেছে। নেতানিয়াহুকে মাচাদো বলেছেন, যুদ্ধের সময় নেতানিয়াহুর সিদ্ধান্ত এবং দৃঢ় পদক্ষেপের জন্য তিনি অত্যন্ত কৃতজ্ঞ। একই সঙ্গে গাজায় জিম্মিদের মুক্তির জন্য করা চুক্তির প্রশংসাও করেন তিনি।
তবে এক্স বার্তায় ইসরায়েল এবং গাজার বিষয়ে সরাসরি কোনো কথা লেখেননি মাচাদো। ওই পোস্টে তিনি খুব সাবধানে শব্দচয়ন করেছেন। তিনি লেখেন, ‘ভেনেজুয়েলার নাগরিকরা জানে যে শান্তি অর্জনের জন্য আমাদের বিরোধিতাকারী সর্বগ্রাসী শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য অপরিসীম সাহস, শক্তি এবং নৈতিক স্পষ্টতার প্রয়োজন।
তিনি জানান, ‘আমরা যেমন ভেনেজুয়েলায় স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য লড়াই করি তেমনি মধ্যপ্রাচ্যের সমস্ত জাতি ভবিষ্যৎ মর্যাদা, ন্যায়বিচার এবং আশার ওপর প্রতিষ্ঠিত হওয়ার অধিকার রাখে।
তবে তিনি সরাসরি ইরানি শাসনব্যবস্থার সমালোচনা করে দেশটিকে মাদুরোর একজন প্রধান সমর্থক হিসেবে অভিহিত করেছেন, যারা হিজবুল্লাহ ও হুতিদের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকেও সমর্থন করে। মূলত ভেনেজুয়েলার শাসক নিকোলাস মাদুরোর বিরুদ্ধে প্রতিরোধে নেতৃত্ব দেয়ার জন্য শান্তিতে এ বছর নোবেল পুরস্কার জিতেছেন মাচাদো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories