বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

শরীরের কোথায় তিল থাকলে কী হয় ? তিলের উপকারিতা ও অপকারিতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১২৩ বার

মানুষের শরীরে তিল থাকলে বাহ্যিক সৌন্দর্য বাড়ে। বিশেষ করে মুখমণ্ডলে তিল থাকলে আলাদা সৌন্দর্য চোখে পড়ে। কিন্তু শরীরের এই তিল অর্থকষ্টের কারণও হয়ে থাকে। আসুন জেনে নেই শরীরের কোথায় তিল থাকলে অর্থকষ্ট হয়।

বাম গালে: বাম গালে তিল থাকলে আপনার আয় হবে প্রচুর। কিন্তু টাকা খরচও হবে পানির মতো। ফলে সঞ্চয় করতে পারবেন না।
ঠোঁটের নিচে: ঠোঁটের নিচে তিল থাকলে দেখতে সুন্দর লাগে ঠিকই। কিন্তু অর্থকষ্টের হাত থেকে কেউ বাঁচতে পারবেন না।
বাম হাতের তালুতে: টাকা হাতে রাখা আপনার জন্য মুশকিল। আয় করবেন যথেষ্ট। কিন্তু আয়ের চেয়ে ব্যয় হবে বেশি।

বাম হাঁটুতে: সঞ্চয় করার অনেক চেষ্টা করবেন আপনি। কিন্তু অর্থকষ্টে ভুগতে হতে পারে আপনাকেও।
তর্জনীতে: তর্জনীতে তিল থাকলে টাকা পয়সা সংক্রান্ত সমস্যায় সারা জীবন ভুগতে হতে পারে আপনাকে।
ভ্রুতে: ভ্রুয়ের মধ্যে বড় তিল অর্থকষ্টের ইঙ্গিত দেয়। তাদের বিবাহিত জীবনও খুব একটা সুখের হয় না। বেশিরভাগ জীবনই কেটে যায় টানাপড়েনের মধ্যে।
বাম বগলে: বাম বগলে তিল থাকলে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। শারীরিক সমস্যাজনিত কারণে প্রচুর টাকা খরচ হতে পারে আপনার।

মানুষের ভবিষ্যৎ কতটা ভালো হবে তা নির্ভর করে তার কর্মের উপর। আর বাকিটা হলো ভাগ্য। যা আগে থেকেই নির্ধারণ করা থাকে। তবে ভাগ্য বদলের ক্ষেত্রেও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।

সমুদ্রশাস্ত্র মতে, ভাগ্য বা ভবিষ্যৎ গড়ে তোলার মতো কিছু বিষয় মানুষ জন্মগত ভাবে নিজের মধ্যে পেয়ে থাকে। যার একটি মাধ্যম হলো তিল। শরীরে বিভিন্ন জায়গায় তিলের অবস্থান আপনার ভবিষ্যৎ সম্পর্কে শুভ-অশুভ অনেক কিছুই ইঙ্গিত দিয়ে থাকে। 

তিলতত্ত্বের মতে, শরীরের বিভিন্ন স্থানের তিল বলে দিতে পারে ভবিষ্যতে কী আছে আপনার ভাগ্যে। কিংবা শরীরের কোথায় তিল থাকলে কী হয় তা তিল দেখে আগাম জানা যায়। শুধু তার সঠিক অর্থ বুঝে নিতে হবে। শরীরে কিছু কিছু জায়গা আছে যেখানে তিল থাকা মানেই ধনী হওয়ার লক্ষণ। চলুন তবে জেনে নেয়া যাক কোথায় কোথায় তিল থাকলে সম্পত্তি লাভ বা অর্থলাভের পথ সুগম হয়-

ঠোঁটের ঠিক ওপরেই তিল ! হ্যাঁ, এমন স্থানে তিল থাকলে বুঝতে হবে খুব অল্প বয়স থেকেই সেই নারী বা পুরুষ প্রচুর ধন-সম্পদের অধিকারী হয়ে উঠবেন। এই স্থানে থাকা তিলের ব্যক্তিরা একটু জেদি স্বভাবের হইয়ে থাকেন।

নাকের ডানদিকে তিল থাকা মানুষটির ধনী হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। ৩০ বছর বয়স থেকেই এরা সাফল্যের সিঁড়ি চড়তে থাকেন।

সমুদ্রশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, যাদের কোমরে তিল থাকে তাদের ধনী হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। দিন দিন তাদের সম্পত্তি সমৃদ্ধি হতে থাকে।

বিয়ের পর অনেকেই প্রচুর সম্পদের মালিক হন। এক্ষেত্রে যাদের শরীরে যে কোনো স্থানে গাঢ় রঙের ও ছোট্ট আকারের তিল থাকে, তাহলে বুঝে নিন সেই নারী কিংবা পুরুষ বিয়ের পর ধনী হতে চলেছেন। এমনটাই দাবি সমুদ্রশাস্ত্র বিশেষজ্ঞদের।

ডান হাতের চেটোতে তিল থাকে, তাহলে সেই ব্যক্তি খুব অল্প বয়স থেকেই সম্পত্তি পেতে থাকেন। ফলে সহজেই তাদের ধনী হওয়ার সম্ভাবনা থাকে।

সমুদ্রশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, নাভির আশেপাশে বা চিবুকে তিল থাকা মানেও ধনী হওয়ার সম্ভাবনা প্রবল।

বুকে তিল থাকলে সেই নারী বা পুরুষ সহজে ধনী হন। পাশাপাশি এরা খুবই শান্তিপূর্ণ জীবন যাপন করেন।

কানের আশেপাশে তিল থাকলেও তার ধনী হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories