শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

পশ্চিম তীরে সংঘর্ষে ফিলিস্তিনি নাগরিক নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১৯৭ বার

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি এক শিশুর দাফন অনুষ্ঠান চলাকালে সংঘর্ষ ছড়িয়ে পড়লে তিনি নিহত হন। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘২০ বছর বয়সী শওকত খালিদ আওয়াদ বেইতউমারে মাথায় ও পেটে গুলিবিদ্ধ হয়ে মারা যান।’
গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় ফিলিস্তিন বিক্ষোভকারী ও ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, বুধবার মোহাম্মাদ আল-আলামি নামের ১২ বছর বয়সী এক শিশু ইসরাইলি সৈন্যের গুলিতে মারা যায়। এ সময় সে হেবরনের উত্তর পশ্চিম বেইতউমারে তার বাবার সাথে একটি গাড়িতে করে যাচ্ছিল।
ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ’র পতাকা দিয়ে ঢেকে শিশুটির লাশ নিয়ে বেইতউমারে বৃহস্পতিবার শোভাযাত্রা বের করা হয় এবং পরে সেখানেই তাকে দাফন করা হয়।
এএফপি’র এক সংবাদদাতা জানান, পরে কয়েকশ’ ফিলিস্তিনি নাগরিক ইসরাইলি নাগরিকদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সৈন্যরা টিয়্যার গ্যাস ছুড়ে। এতে সেখানে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং শওকত খালিদ আওয়াদ নিহত হন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories