বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

মেয়ে ফোবি গেটস যেভাবে দূর করেন বিল গেটসের লাজুক আচরণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস নিজের আত্মজীবনীতে নিজেকে লাজুক ও সামাজিক পরিবেশে কম মানানসই বলে মনে করেছেন। তবে আগে তিনি আরও বেশি লাজুক ও অসামাজিক ছিলেন। তাঁর এই আচরণ পরিবর্তনে সাহায্য করেছে তার ছোট মেয়ে ফোবি গেটস। মেয়ের অবিরাম চেষ্টাতেই তার লাজুক অভ্যাস কিছুটা দূর হয়েছে বলে মনে করেন ফোবি গেটস ।
কল হার ড্যাডি নামের একটি পডকাস্টে ফোবি গেটস জানান, বিল গেটস খুব বেশি লোকজনের সঙ্গে মিশতে পছন্দ করেন না। আর তাই ছোটবেলা থেকে ফোবি নিজেই বাবার লাজুক ভাব কমানোর চেষ্টা করেন। এ বিষয়ে পডকাস্টের সঞ্চালক অ্যালেক্স কুপারকে ফোবি বলেন, আমি বলতাম, না, যদি আমরা কোথাও যাই তাহলে আমরা সবার সঙ্গে মিশব। আমাদের এ নিয়ে কাজ করতে হবে। সামাজিক হতে হবে।
বাবা-মেয়েদের নাচের অনুষ্ঠানে যেতেও বিল গেটসকে জোর করতেন ফোবি। এ বিষয়ে তিনি বলেন, আমরা বাবাকে বাধ্য করতাম অন্য বাবা ও মেয়েদের সঙ্গে গিয়ে কথা বলতে। কিছু ক্ষেত্রে তিনি নার্ভাস হয়ে চলে যেতেন। বিল গেটসের এই লাজুকতা সত্ত্বেও তিনি কখনো হাল ছাড়েননি। তার পরিবার এখন মজা করে বলে, বিল গেটসের বহির্মুখী ব্যক্তিত্ব ছাড়া তাদের জীবন খুবই বিরক্তিকর হতো।
ফোবি আরও জানান, ফ্যামিলি গেম নাইটে আমাদের বাবা-মেয়ের মধ্যে তীব্র প্রতিযোগিতা হতো। এই প্রতিযোগিতার মনোভাব পুরোপুরি প্রকাশ পেত যখন আমি নতুন কোনো বন্ধুকে বাড়িতে নিয়ে আসতাম। সেই সময় বিল গেটস সত্যিকারের স্নায়ুচাপের মুখোমুখি হতেন। কখনো কখনো তিনি পাজল বা ধাঁধার টুকরা মেলাতে শুরু করতেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories