রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার

ফরিদপুরের কোতয়ালী থানার রথখোলা এলাকায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও চোলাইমদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় ১২৬ পিস ইয়াবা, ২০ লিটার কেরু মদ ও ১০৮ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ২১ হাজার ৮০০ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- রহিম মোল্লা (৪০), মোকাম্মেল হোসেন (৬৯), পিতা মৃত সরোয়ার হোসেন।
র‌্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ইয়াবা, কেরু মদ ও চোলাইমদ সংগ্রহ করে ফরিদপুরসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধন ভেঙে দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। সমাজ থেকে এ অভিশাপ দূর করতে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories