শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার

রাজউকের প্লট দুর্নীতির পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণের শুনানি চলছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ সাক্ষ্যগ্রহণের শুনানি শুরু হয়। আজ পৃথক তিন মামলায় আদালতে ৯ জন সাক্ষী সাক্ষ্য দিবেন। এরপর জয় ও পুতুলের মামলায় একই সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিবেন।
আজ আদালতে সাক্ষ্য দিচ্ছেন কালীগঞ্জ সাব-রেজিস্ট্রার জাহিদুর রহমান, সদর রেকর্ডরুম সাব-রেজিস্ট্রার মাহবুবুর রহমান, ম্যাজিস্ট্রেট এম মিজবাহউর রহমান, সেফাতুল্লাহ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মকর্তাসহ ৯ জন।
চতুর্থ দিনে তিন মামলায় ম্যাজিস্ট্রেট ও ব্যাংক কর্মকর্তা সহ ৫ জন সাক্ষী সাক্ষ্য দেন। এর আগে চলতি বছরের ১১ অগাস্ট প্রথম দিনে এসব মামলার তিন বাদী, ২৬ অগাস্ট ১৭ জন এবং তৃতীয় দিন ২ সেপ্টেম্বর ১৮ জন সাক্ষ্য দেন।
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে পৃথক তিনটি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনকে আসামি করা হয়। এর আগে গত ৩১ জুলাই এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories