শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে ৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের (৪১) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত রিমান্ডের এই আদেশ দেন। এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে গুলশান থানাধীন ডা. ফজলে রাব্বী পার্কের দক্ষিণ পাশে সেতুর ওপর ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মিছিলে তারা উস্কানিমূলক স্লোগান দেয় এবং রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুরের চেষ্টা চালিয়ে জনমনে ভীতি সৃষ্টি করে। ঘটনার পরদিন গুলশান থানার উপপরিদর্শক মো. মাহাবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
গত বছরের ১৯ অক্টোবর দিবাগত রাতে জুলাই-আগস্টের গণআন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার হন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একাধিক মামলায় তিনি আসামি। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories