শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার

হবিগঞ্জে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে মসলাসহ ট্রাকটি জব্দ করা হয়।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ট্রাকভর্তি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকার বেশি।
তিনি বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে চোরাকারবারিরা অভিনব কৌশলে চোরাচালানের চেষ্টা করছিল। জব্দকৃত ট্রাক ও পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।
চলতি মাসে এখন পর্যন্ত ৫৫ বিজিবির অভিযানে প্রায় ৮ কোটি ৭৭ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories