বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

এই ৫ বীজে শরীরের নানা উপকার, কিন্তু খেলে কী ঘটে, জানালেন চিকিৎসক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার
এই ৫ বীজে শরীরের উপকার, কিন্তু খেলে কী ঘটে, জানালেন চিকিৎসক

সকালের নাশতায় যেকোনো ধরনের খাবারের ওপর বিভিন্ন ধরনের বীজ ছড়িয়ে দেয়া অনেকেরই অভ্যাস। এতে খাবারগুলো দেখতে শুধু সুন্দর লাগে না, বরং খাওয়ার ফলে শরীরে বাড়তি পুষ্টিও যোগ হয়। রকমারি বীজ থাকলেও সাধারণত চিয়া, তিসি, সূর্যমুখীর মতো বীজগুলো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা।
পুষ্টিবিদদের মতে, সব বীজেরই নিজস্ব গুণাগুণ থাকে। তবে নিজের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে বাছাই করে নেয়া ভালো। কোনো বীজ খেতে হবে, এতে কী উপকার―এতে কী উপকার, সে ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। চিকিৎসক ও সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার পালানিয়াপ্পান মনিক্কমের পাস্ট করা ভিডিও অনুযায়ী প্রতিবেদনটিতে পাঁচটি বীজের কথা বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সেসব বীজ হলেও তা মানবদেহের জন্য ‘পাওয়ার হাউজ’। তাহলে বীজগুলো সম্পর্কে জেনে নেয়া যাক-
কুমড়া বীজ:
এই বীজ ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক ও ম্যাগনেশিয়ামের উৎস। যা হাড়ের ক্ষয় রোধে ভূমিকা রাখে। আবার ট্রিপটোফ্যান নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে এই বীজে। যা অক্সিটোসিন হরমোন ক্ষরণে সহায়তা করে। একইসঙ্গে মেলাটোনিন ও সেরোটোনিন নামক দুটি হরমোনের সক্ষমতা বজায় রাখতেও সহায়তা করে।
চিয়া সিড:
চিয়া সিডসে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা হার্ট ও মস্তিষ্কের কার্যক্রম ভালো রাখতে খুবই উপকারী। আবার সলিউবল ফাইবার রয়েছে। এসব উপাদান অন্ত্র ছাড়াও রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে। চিয়া সিড পানি শোষণ করে ফুলে জেলির মতো থকথকে হয়। যা দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে।
তিসি বীজ:
আলফা-লিনোরেনিক অ্যাসিড সমৃদ্ধ তিসি। এই বীজ শরীরে প্রদাহজনিত সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করে। ফাইবার সমৃদ্ধ তিসি বীজ ওজন কমাতে কার্যকরী। রক্তচাপ স্বাভাবিক রেখে হার্টেরও যত্ন নেয়। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তারা এই বীজ খেতে পারেন। এতে থাকা সলিউবল ফাইবার কোষ্ঠকাঠিন্য নিরাময়ে কাজ করে।
সূর্যমুখী বীজ:
ভিটামিন ই, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ সূর্যমুখী বীজ। পলি আনস্যাচুরেটেড ও মনো আনস্যাচুরেটেড ফ্যাটের উৎস এই বীজ। এসব ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। এ কারণে সূর্যমুখীর বীজ খাওয়া হলে করোনারি হার্টের ঝুঁকি হ্রাস পায়।
তিল বীজ:
প্রতিদিনের সাধারণ রান্নায় এখন আর তিল দেয়ার প্রচলন নেই। তিলের তেল দিয়ে রান্নার প্রচলনও বেশ পুরোনো। তিল হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ। এ জন্য নিয়মিত তিল খাওয়া হলে হাড় ভালো থাকে। এতে স্বাস্থ্যকর ফ্যাটও রয়েছে। তাই তিল খেলে সামগ্রিকভাবে হার্ট ভালো থাকে। লিগন্যান্স নামক উপাদানও রয়েছে এই বীজে। যা হরমোনের সমতা বজায় রাখতেও বিশেষভাবে অবদান রাখে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories