শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক মালদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ব্রিকসে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ভারতের কাছে তথ্য নেই: জয়সোয়াল চীনের কাছে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

৩৫ বছর প্রভাবশালীর দখলে থাকা জমি বুঝিয়ে দিলো আদালত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার

জেলার চরভদ্রাসন উপজেলার বিএসডাঙ্গী গ্রামে দীর্ঘ ৩৫ বছর ধরে এলাকার প্রভাবশালী ব্যক্তির দখলে থাকা এক একর সাত শতাংশ জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দিলো আদালত। ৩৫ বছর আগে প্রভাব খাটিয়ে জমিটি দখলে নিয়েছিলেন স্থানীয় প্রভাবশালী বাদল আমিন নামে এক ব্যক্তি।
এঘটনায় ২০০৪ সালে আব্দুল মালেক মোল্লার ছেলে মেহেদী হাসান ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে আদালতে মামলা দায়ের করেন।
দীর্ঘ ২২ বছর মামলা চালানোর পর আদালতের নির্দেশে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) জায়েদ হোসাইন নিয়মানুযায়ী জমি পরিমাপ করে ক্ষতিগ্রস্ত পরিবারকে বুঝিয়ে দেন।
সহকারী কমিশনার (ভুমি) জায়েদ হোসাইন জানান, ২০০৪ সালের দেওয়ানী মামলায় আদালতের রায়ে ডিক্রীপ্রাপ্ত ব্যাক্তি আদালতের নির্দেশনা মোতাবেক জমি বুঝিয়ে দেয়া হয়।
এদিকে দীর্ঘ সময় পর জমি বুঝে পেয়ে আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন ডিক্রীপ্রাপ্তরা। তারা বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories