শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

হাবিবের সঙ্গে ‘জাদু’ গানে তাজিক গায়িকা মেহরনিগরি, তার সম্পর্কে যা জানা গেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার
হাবিবের সঙ্গে ‘জাদু’ গানে তাজিক গায়িকা মেহেরনিগরি, তার সম্পর্কে যা জানা গেল

দীর্ঘ এক বছর বন্ধ থাকার ফের ছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। তৃতীয় সিজনের কার্যক্রম শুরুর পর দুটি গান ইতোমধ্যে প্রকাশ হয়েছে। এবার প্রকাশ হলো ‘জাদু’। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে প্রকাশ হয় গানটি। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার সঙ্গে রয়েছেন তাজিকিস্তানের গায়িকা মেহরনিগরি রুস্তম।
‘লাগাইয়া পিরিতের ডুরি, আলগা থাকি টানেরে, আমার বন্ধু মহা জাদু জানে’―এমন চমৎকার কথায় গানটির কথা লিখেছেন ও সুর করেছেন দুরবীন শাহের শিষ্য খোয়াজ মিয়া। সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। আর ফরাসি ভাষায় গেয়েছেন মেহরনিগরি রুস্তম। বাংলার আধ্যাত্মিকতা আর ফারসি কবিতার মিলনে দুই শিল্পীর সংমিশ্রণে ভিন্ন মাত্রা যোগ হয়েছে গানটিতে।
এদিকে ‘জাদু’ গানটি প্রকাশের পরই তাজিকিস্তানের গায়িকা মেহরনিগরি রুস্তমকে নিয়ে শুরু হয়েছে আলোচনা ও চর্চা। অনেকেই জানতে চেয়েছেন তার সম্পর্কে। যুক্তরাজ্যভিত্তিক সংগীতশিল্পীদের নিয়ে তথ্য প্রদানকারী প্ল্যাটফর্ম লাস্ট এফম থেকে জানা গেছে, মেহরনিগরি রুস্তম তাজিকিস্তানের একজন পপ তারকা।
১৯৯৪ সালের ১৪ অক্টোবর তাজিকিস্তানের খোভালিং জেলায় জন্ম মেহরনিগরি রুসতমের। মাত্র ৫ বছর বয়সে গান গাওয়া শুরু করেন তিনি। তখন থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে থাকেন। ২০১১ সালে দুশানবের আন্তর্জাতিক স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তালাভুজা সাত্তোরভের নামে নামকরণ করা তাজিক জাতীয় সংরক্ষণাগারের একাডেমিক অনুষদের শিক্ষার্থী ছিলেন তিনি। তার ভাই সাফারমুহাম্মদ রুস্তমও একজন সংগীতশিল্পী।
২০০১ সালে ‘বাডস অব হোপ’ প্রতিযোগিতায় অংশ নেন মেহরনিগরি রুস্তম। ২০০৩ সালে ‘সানশাইন’ প্রতিযোগিতায় অংশ নেন এবং এ প্রতিযোগিতায় গ্র্যান্ড প্রাইজ লাভ করেন। পরবর্তীতে তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘ইয়েদিনজি তুর্কি অলিম্পিক’-এ স্বর্ণ ও রৌপ্য পদক লাভ করেন। ২০০৬ সালে সিআেইএস তরুণদের মধ্যে অনুষ্ঠিত ‘ডেলফি গেমস’ প্রতিযোগিতায় লোকসংগীত ও জনপ্রিয় গান বিভাগে দুটি স্বর্ণপদক জিতেন।
এছাড়া রাজধানী দুশানবে শহরে অনুষ্ঠিত হয় ‘জিলো-২০১৪’ প্রতিযোগিতা। যা আন্তর্জাতিক পর্যায়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতায় ‘আধুনিক ও জনপ্রিয়’ সংগীত বিভাগের একটিতে সেরা নারী গায়িকা নির্বাচিত হয়েছিলেন মেহরনিগরি রুস্তম।
মেহরনিগরি রুস্তমের প্রায় এক দশকের সংগীত ক্যারিয়ারে বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন দর্শকদের। এর উল্লেখযোগ্য ‘গুল’, ‘নিগিন আনোর’, ‘আনার আনার’। সংগীতের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। প্ল্যাটফর্মটিতে তার অনুসারীর সংখ্যা প্রায় ১৫ লাখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories