বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

কাটা লাগা’ গার্ল শেফালির মৃত্যুর নতুন তথ্য প্রকাশ করলেন অভিনেত্রীর স্বামী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার
পারাগ ত্যাগী

এ বছরের জুন মাসে অভিনেত্রী ও নৃত্যশিল্পী শেফালি জারিওয়ালার অকালপ্রয়ন ভাবিয়েছিল তার ভক্তদের। তার মৃত্যু নিয়ে নানা রকম জল্পনা ছড়ায় কেউ দাবি করেন, শেফালি নাকি খালি পেটে অ্যান্টি-এজিং ওষুধ খেয়েছিলেন। এবার এই গুজবের জবাব দিলেন তার স্বামী অভিনেতা পারাগ ত্যাগী। তিনি সত্য যাচাই না করে খবর ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানালেন।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় এক পডকাস্টে পারাগ বলেন, এগুলো পুরোপুরি ভুল তথ্য। আমি জানতে চাই কোন অ্যান্টি-এজিং ওষুধ? শেফালি আসলে প্রতিদিন মাল্টিভিটামিন খেতে চাইত না, তাই মাসে একবার আইভি ড্রিপের মাধ্যমে মাল্টিভিটামিন নিত। এর মধ্যে ছিল ভিটামিন সি, কোলাজেন আর গ্লুটাথিয়ন যা অন্যতম সেরা অ্যান্টিঅক্সিডেন্ট। শেফালির মৃত্যুর দিন উপোস থাকা নিয়েও গুজব ছড়ায়। এ বিষয়ে পারাগ বলেন, সে দিন ও উপোস করেছিল ঠিকই, কিন্তু পূজা শেষ করে খাবার খেয়েছিল, তারপর ঘুমিয়েছিল এবং পরে আবার খেয়েছিল। একেবারেই না খেয়ে ছিল—এটা সম্পূর্ণ মিথ্যা।
স্বাস্থ্য ও সৌন্দর্য নিয়ে শেফালি বরাবরই নিয়মিত ও সচেতন ছিলেন বলে জানান পারাগ। অভিনেত্রীর স্বামীর বলেন ও খাবারে নিয়ন্ত্রণ রাখত, কিন্তু নিজেকে বঞ্চিত করত না। ছুটির দিনে আইসক্রিম বা চাইনিজ খেতে ভালোবাসত। ব্যালান্সড লাইফই ওর মূল মন্ত্র ছিল। পারাগ আরও বলেন, আমি জানি না এই উপোসের গল্প কোথা থেকে এল। কেউ একজন তুলে নিয়ে ছড়িয়ে দিল। দয়া করে সত্য যাচাই করে তবেই কথা বলুন।
প্রসঙ্গত, ‘কাঁটা লাগা’ রিমিক্স গানের মাধ্যমে খ্যাতি পাওয়া শেফালি জারিওয়ালা ২৭ জুন, ৪২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বামী পারাগ ত্যাগী তাকে দ্রুত বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হয়, হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories