শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

হাসপাতালে ভর্তি নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার
হাসপাতালে ভর্তি নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু

দেশ বরেণ্য চলচ্চিত্র পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু অসুস্থ। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। চোখের সমস্যায় ভুগছেন তিনি। এরইমধ্যে চোখে একটি অপারেশন করা হয়েছে তার। নির্মাতার পরিবার সূত্রে জানা গেছে, ঝন্টুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
এদিকে নির্মাতা প্রযোজক এম এন ইস্পাহানি সোশ্যাল মিডিয়া ফেসবুকে নির্মাতা ঝন্টুর শারীরিক অবস্থা তুলে ধরেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৪ মিনিটে ফেসবুকে তিনি লিখেছেন, ‘দেলোয়ার জাহান ঝন্টু একজন পরিপূর্ণ সাদা মনের মানুষ। আল্লাহর রহমতে সাকসেসফুলি চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। দোয়া করবেন।’
এ নির্মাতা তার পোস্টে হাসপাতালের বিছানায় শয্যাশায়ী ঝন্টুর কয়েকটি ছবিও পোস্ট করেছেন। সেই পোস্টটি নজর কেড়েছে সিনমোপ্রেমী ও নেটিজেনদের। মন্তব্যের ঘরে তারা নির্মাতার সুস্থতা কামনা করেছেন।
এছাড়া মন্তব্যের ঘরে জনপ্রিয় খল-অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর লিখেছেন, ‘অনেক দোয়া…’। আবার চলচ্চিত্র অভিনেত্রী রিয়ানা পারভিন পলিও দোয়া প্রার্থনা করেছেন নির্মাতা ঝন্টুর জন্য।
প্রসঙ্গত, চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সক্রিয় নির্মাতা ঝন্টু। এ পর্যন্ত ৮৮টি সিনেমা পরিচালনা করেছেন তিনি, যা বাংলাদেশি সিনেমায় কোনো একক পরিচালকের সর্বাধিক সিনেমা। আবার সাড়ে তিন শতাধিক সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন।
বর্তমানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণে যুক্ত রয়েছেন তিনি। সিনেমাটি নিজেই পরিচালনা করছেন। এতে তার সঙ্গে রয়েছেন ওপার বাংলার নির্মাতা রাজীব বিশ্বাস। সার্বিক তত্বাবধানে রয়েছেন কিবরিয়া। প্রযোজক অন্তর শোবিজের কর্ণধার স্বপ্ন চৌধুরী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories