বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

হুজুর অনেক আগ থেকে আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩২৮ বার

মানিকছড়ির গাড়ীটানা এলাকার গরমছড়ি জামে মসজিদের ইমাম মক্তবের ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে আটক হয়েছেন। ইমাম মাওলানা মো. ওয়াছি উদ্দিন (২৬) ফটিকছড়ির ভুজপুরের চানপুর গ্রামের মো. আলী হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মেয়েকে ধর্ষণের অভিযোগে বুধবার (২৮ জুলাই) মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভিকটিমের পিতার দায়ের করা মামলায় ওই ইমামকে গ্রেফতার করা হয়। মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে বুধবার (২৮ জুলাই) খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও স্থানীয় ইউপি মেম্বার আব্দুল মতিন ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ওই শিশু শিক্ষার্থীকে (মক্তব ছাত্রী) জিজ্ঞাসাবাদ করলে সে ইমামের সাথে অনৈতিক কর্মকাণ্ডের কথা স্বীকার করে। সে জনপ্রতিনিধিদের বলে, ‘হুজুর অনেক আগ থেকে আমাকে মোবাইল ফোনে ম্যাসেজে প্রেমের প্রস্তাব দেয় এবং একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এসময় ইমাম মো. ওয়াছি উদ্দিন ম্যাসেজের কথা স্বীকার করলেও অবৈধ শারীরিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করেন। জনপ্রতিনিধিদের পরামর্শে ওই ছাত্রীর পিতা আব্দুল আহাদ বাদি হয়ে মসজিদের ইমাম মাওলানা ওয়াছি উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মানিকছড়ি থানায় বুধবার (২৮ জুলাই) মামলা দায়ের করেন। (মামলা নং- ৪, তারিখ- ২৮.৭.২০২১খ্রি.)।এদিকে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম বলেন, ধর্ষণ মামলার আসামি মাওলানা মো. ওয়াছি উদ্দিনকে গ্রেফতার করে বুধবার খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে এবং মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories