শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্লাভিয়ার লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নেটফ্লিক্সে মোশাররফ করিম অভিনীত দুই সিরিজ টানাপোড়েনের গল্পে ‘মায়ার সংসার’ রাশিয়ান হাউজে ‘বনলতা এক্সপ্রেস’, ‘হাওয়া’সহ চার সিনেমা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন

অনেক দিন পর একদিনে মুক্তি পাচ্ছে দুই সিনেমা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার

লীসা গাজী পরিচালিত এবং আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’ এবার মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের বড় পর্দায়!
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প ‘বাড়ির নাম শাহানা’। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিনেমাটি দেশের ৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), সনি স্কয়ার (মিরপুর), সেন্টার পয়েন্ট (উত্তরা), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), লায়ন (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি), গ্র্যান্ড রিভার ভিউ হোটেল (রাজশাহী), মম ইন (বগুড়া)-এর এই আধুনিক সিনে থিয়েটারগুলোতে চলবে ‘বাড়ির নাম শাহানা’।
অন্যদিকে, কাল মুক্তি পাচ্ছে জয়ার ‘ফেরেশতে’।
সমাজের সুবিধাবঞ্চিত এক পরিবারের মানবিক গল্পকে ঘিরে এ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
তিন বছর আগে নির্মাণের পর ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘ফেরেশতে’। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এটি জিতেছে জাতীয় পুরস্কার। এ ছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী ছবি হিসেবেও জায়গা করে নিয়েছিল ‌সিনেমাটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories