রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ভারতে পাচারকালে সীমান্ত থেকে ৩০ হাজার ডলার জব্দ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার
ভারতে পাচারকালে সীমান্ত থেকে ৩০ হাজার ডলার জব্দ

ভারতে পাচারকালে সাতক্ষীরার মাদরা সীমান্ত এলাকা থেকে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মাদরা সীমান্তবর্তী তেঁতুলতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল ওই মার্কিন মুদ্রা জব্দ করা হয়।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানতে পারে, মাদরা বিওপির সীমান্ত পিলার ১৩/৩-এস এর তেঁতুলতলা নামক এলাকা দিয়ে বিপুল মার্কিন ডলার ভারতে পাচারের চেষ্টা চলছে। এমন খবরে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে ওই এলাকায় অবস্থান নেয় মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল।
পরবর্তীতে আনুমানিক সকাল ৯টার দিকে বিজিবির আভিযানিক দল একজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে ধাওয়া করে। ওই সময় হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে সেই ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের ৩টি বান্ডিলে মোট ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নিতে উদ্ধারকৃত ডলার আদালতের আদেশে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories