শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফ্লাভিয়ার লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নেটফ্লিক্সে মোশাররফ করিম অভিনীত দুই সিরিজ টানাপোড়েনের গল্পে ‘মায়ার সংসার’ রাশিয়ান হাউজে ‘বনলতা এক্সপ্রেস’, ‘হাওয়া’সহ চার সিনেমা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন

ঐশ্বরিয়া–অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন তথ্য প্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার
ঐশ্বরিয়া–অভিষেক

বলিউডের জনপ্রিয় তারকাকা দম্পতিদের তালিকায় অন্যতম ঐশ্বরিয়া রায়-অভিষেক বচ্চন। বিয়ে ১৮ বছর পেরিয়ে গেলেও তাদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে গত বছর আচমকাই এই দম্পতির বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছিল। বচ্চন পরিবারের কেউই সেই গুজবের ওপর মন্তব্য করেননি, পরে দুজনে একসঙ্গে একটি বিয়েবাড়িতে উপস্থিত হয়ে জল্পনা উড়িয়ে দেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা প্রহ্লাদ কাক্কার হাজির হন ভিকি ললওয়ানির একটি পোডকাস্টে। সেখানেই ঐশ্বরিয়া রায়–অভিষেকের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন এই নির্মাতা। ঐশ্বরিয়ার মায়ের বাড়ির পাশেই থাকেন প্রহ্লাদ কাক্কার। তাই অভিনেত্রীর সঙ্গে তার দেখাও হয়। ভিকি জানান ঐশ্বরিয়া প্রায় দিনই তার মায়ের বাড়িতে যান। প্রহ্লাদ বলেছেন, ঐশ্বরিয়া তার মায়ের খুব ঘনিষ্ঠ। তার মা অসুস্থ থাকায় এবং স্কুলে মেয়েকে নিয়ে যাওয়ার সময়ের ফাঁকা কিছু ঘন্টা কাটানোর জন্য তিনি মায়ের সঙ্গে থাকেন। এতে কোনো বিচ্ছেদের বা পারিবারিক সমস্যা নেই।
প্রহ্লাদ আরও বলেন, লোকেরা বলে, ঐশ্বরিয়া বাচ্চনের বাড়ি ছেড়ে মায়ের সঙ্গে থাকছেন। এটি পুরোপুরি মিথ্যা। তিনি শুধু মায়ের সঙ্গে সময় কাটান যখন তার মেয়ে স্কুলে থাকে। রোববার ছুটির দিনে মায়ের বাড়িতে যান না। কখনও কখনও অভিষেকও মায়ের সঙ্গে দেখতে যান। যদি সত্যিই বিচ্ছেদ হত, তাহলে তারা কেন একসাথে বাড়িতে আসতেন
ঐশ্বরিয়া এবং অভিষেকের প্রেমের সূচনা হয় সিনেমার সেটে। এরপর ২০০৭ সালের এপ্রিলে একটি তারা বিয়ে করেন। ২০১১ সালে তাদের একমাত্র কন্যা আরাধ্যর জন্ম। ২০২৪ সালে আনন্ত আম্বানির বিয়েতে ঐশ্বর্য এবং তার মেয়ে পরিবারের বাকি সদস্যদের থেকে আলাদাভাবে উপস্থিত হওয়ায় বিচ্ছেদের গুজব আরও বাড়ে। তবে তারা সেই গুজবের কোনো মন্তব্য করেননি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories