বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জনগণের শান্তিপূর্ণ দেশ চাওয়ার আকাঙ্ক্ষায় কেউ বাধা সৃষ্টি করলে যার যার রাজনৈতিক ভবিষ্যৎ সে বুঝে নেবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার

জনগণের শান্তিপূর্ণ দেশ চাওয়ার আকাঙ্ক্ষায় কেউ বাধা সৃষ্টি করলে যার যার রাজনৈতিক ভবিষ্যৎ সে বুঝে নেবে’
‘জনগণের শান্তিপূর্ণ দেশ চাওয়ার আকাঙ্ক্ষায় কেউ বাধা সৃষ্টি করলে যার যার রাজনৈতিক ভবিষ্যৎ সে বুঝে নেবে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আনুপাতিক পদ্ধতির (পিআর) দাবিতে আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্নও জনগণের মাঝে চলে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বনানীতে হোটেল সেরিনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেয়া হয়েছে। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্নও জনগণের মাঝে চলে এসেছে।
তিনি বলেন, পিআরের দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না। জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। দলের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে।
তিনি আরও বলেন, অগণতান্ত্রিকভাবে মাঠ দখল এবং জনগণের শান্তিপূর্ণ দেশ চাওয়ার আকাঙ্ক্ষায় কেউ বাধা সৃষ্টি করলে যার যার রাজনৈতিক ভবিষ্যৎ সে বুঝে নেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories