শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

জোর করে ঘনিষ্ঠ দৃশ্য করানো হয়েছিল, কান্না করেছেন অভিনেত্রী মোহিনী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার
জোর করে ঘনিষ্ঠ দৃশ্য করানো হয়েছিল, কান্না করেছিলেন অভিনেত্রী মোহিনী

তামিল ইন্ডাস্ট্রির নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মোহিনী দীর্ঘদিন ধরেই পর্দায় নিয়মিত নন। সবশেষ ২০১১ সালে মালায়ালাম রাজনৈতিক অ্যাকশন থ্রিলার ‘কালেক্টর’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি দীর্ঘ ক্যারিয়ারের এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। ১৯৯৪ সালের ‘কানমানি’ সিনেমায় তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মোহিনী তখন ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন। নির্মাতা আরকে সেলভামনির ‘কানমানি’ সিনেমায় অভিনয় করেন তিনি। এটি রোমান্টিক ধরানার হলেও এর একটি দৃশ্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
সম্প্রতি আভল বিকাটানকে দেয়া এক সাক্ষাৎকারে মোহিনী জানিয়েছেন, নির্মাতা সেলভামনি পরিকল্পনা করেছিলেন একটি সাঁতারের পোশাকের দৃশ্য ধারণ করতে। কিন্তু এতে তিনি এতটাই অস্বস্তি বোধ করেছিলেন যে, একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন এবং দৃশ্যটি করতে অসম্মতি জানান।
দক্ষিণী এই তারকার এমন সিদ্ধান্তের কারণে কয়েক ঘণ্টা শুটিং বন্ধও ছিল। মোহিনী বলেন, তখন আমি সাঁতারই জানতাম না। আবার অর্ধ-পোশাকে পুরুষ প্রশিক্ষকের সামনে কীভাবে শিখব? সেই সময় নারী প্রশিক্ষক পাওয়া যেত না বললেই চলে। এ কারণে ওই দৃশ্য করার কথা ভাবতেও পারিনি। পরে বাধ্য হয়েই সেটি করেছি।
একপর্যায়ে সিনেমার প্রযোজনা যেন বন্ধ হয়ে না যায়, সে জন্য দৃশ্যটি শেষ করেন তিনি। পরে পুনরায় যখন একই ধরনের দৃশ্যের শুটিং করার জন্য অনুমতি চাওয়া হয়, তখন স্পষ্টতভাবেই না করে দেন অভিনেত্রী মোহিনী।
এ তারকার ভাষ্যমতে―আমি বলেছিলাম, এটি তোমাদের সমস্যা, আমার নয়। আগে যেমন জোর করে করিয়েছিল, তেমনটি আর সম্ভব হবে না। তার দাবি, কানমানি’ই একমাত্র সিনেমা, যেখানে নিজের ইচ্ছার বিরুদ্ধে অতিরিক্ত গ্ল্যামারসরূপে পর্দায় নিজেকে উপস্থাপন করেছিলেন তিনি।
অভিনেত্রী মোহিনী দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেক বড় বড় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এ তালিকায় রয়েছেন শিবাজি গণেশন, নন্দমুরি বালকৃষ্ণ, চিরঞ্জীবী, মোহনলাল, মামুত্তি, শিবরাজকুমার, বিজয়কান্ত, বিষ্ণুবর্ধন, বিক্রম, রবিচন্দ্রন ও সুরেশ বাবু।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘চিন্না মরুমাগাল’, ‘আদিত্য ৩৬৯’, ‘হিটলার’, ‘ইনাথে চিন্তা বিষয়ম’, ‘ওরু মরাভাথুর কানাভু’, ‘থায়াগম’ ও ‘নিশব্দা’। সবশেষ ২০১১ সালে মালায়ালাম রাজনৈতিক অ্যাকশন থ্রিলার ‘কালেক্টর’ সিনেমায় দেখা গিয়েছিল মোহিনীকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories