শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফ্লাভিয়ার লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নেটফ্লিক্সে মোশাররফ করিম অভিনীত দুই সিরিজ টানাপোড়েনের গল্পে ‘মায়ার সংসার’ রাশিয়ান হাউজে ‘বনলতা এক্সপ্রেস’, ‘হাওয়া’সহ চার সিনেমা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন

পূজা উৎসবে ‘একই ভুল হবে না আর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার

প্রকাশ হলো পূজা উৎসবকে সামনে রেখে দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ভালোবাসার গান ‘একই ভুল হবে না আর’। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেলের কথায় গানটির সুর করেছেন ভারতের গুণী সংগীত পরিচালক টুনাই দেবাশীষ গাঙ্গুলি।
কলকাতার শোভন গাঙ্গুলির কণ্ঠে রেকর্ড করা বিশেষ গানটির ভিডিওতে মডেল হয়েছেন পল্লবী ও দেবরাজ। এটি নির্মাণ করেছেন নীলাদ্রি।
১৬ সেপ্টেম্বর গানচিত্রটি প্রকাশ হয়েছে জুটি মিউজিকের ব্যানারে, ইউটিউব চ্যানেলসহ বিশ্বের নামজাদা অডিও স্ট্রিমিং সাইটগুলোতে।
গানটি প্রসঙ্গে টুনাই দেবাশীষ গাঙ্গুলি বলেন, ‘উৎসবে নতুন গান করবো না, তা তো হয় না। তাছাড়া বন্ধু জুলফিকার রাসেলের লেখায় সুর করার মজাটাও আলাদা। আমরা একসঙ্গে অনেক গান করেছি। আরও গান জমা আছে আমাদের। এই গানটা পুজোর উপহার হিসেবে শ্রোতাদের দিলাম। সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা।
এদিকে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘অনেকদিন পর একটা নতুন গান রিলিজ হলো। এর পুরো কৃতিত্ব বন্ধু টুনাই-এর! শোভন চমৎকার গেয়েছে। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের কাজ পূর্ণতা পাবে।
কণ্ঠশিল্পী শোভন গানটি প্রসঙ্গে বলেন, ‘আমাদের টুনাই দা এবং বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি রাসেল দা আমার অসম্ভব পছন্দের দু’জন মানুষ। তাদের কথা-সুরে এই গানটি করতে পেরে আমার ভালো লেগেছে। আশা করছি শ্রোতা-দর্শকদেরও ভালো লাগবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories