সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে জামায়াতের বিক্ষোভের সময় পরিবর্তন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার

বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে পাঁচ দফা দাবিতে ঘোষিত আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বরের কর্মসূচির সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ দু’দিন সকালের পরিবর্তে বিকেলে কর্মসূচি পালন করবে দলটি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা দাবির ভিত্তিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে জানা গেছে যে, আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়েছে, এমতাবস্থায় বিসিএস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে। আমরা মনে করি, বিকেলে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। সে কারণে ইতিমধ্যেই সারাদেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে যে, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকাল বেলায় কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না, কর্মসূচি শুধু বিকালে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা আন্তরিকভাবে দোয়া করছি, বিসিএস পরীক্ষার্থীরা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ও জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories