মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

লকডাউনে ছেলের বিয়ের আয়োজন করায় ইউপি সদস্যের জরিমানা

জেলা প্রতিনিধি, নোয়াখালী
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১১৬ বার

নোয়াখালী সদরে কঠোর লকডাউনকে তোয়াক্কা না করে ছেলের বিয়ের আয়োজন করায় এক নারী ইউপি সদস্যকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।

আজ দুপুর ২টার দিকে উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালাদরাপ গ্রামের রৌশন মেম্বারের বাড়িতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালাদরাপ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য রৌশন আক্তার। তার ছেলে তারেক হোসেন রাব্বির (২৩) ঢাকায় চাকরি করেন। এ কঠোর লকডাউন উপেক্ষা করে নিজের পাশের বাড়িতে ছেলের বিয়ের আয়োজন করেন মা। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বরের বাড়িতে অভিযান চালিয়ে বরের মা নারী ইউপি সদস্য রৌশন আক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় ২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। লকডাউন চলাকালে সবাইকে অবশ্যই সরকারি বিধিনিষেধ মানতে হবে। কেউ বিধিনিষেধ অমান্য করলেই তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories