বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

৭১ বছরের বরের সঙ্গে বিয়ে দেওয়ায় কনের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, নোয়াখালী
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১৬০ বার

১ বছরের বরের সঙ্গে বিয়ে দেওয়ায় আত্মহত্যা করেছে কনে। ঘটনাটি নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে। গত বুধবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতারে প্রেরণ করেছে। নিহত গৃহবধু লিমা আক্তার (২৮) নিঝুমদ্বীপ ইউনিয়নের মদিনা নগর গ্রামের জাফর উদ্দিনের মেয়ে ।

জানা যায়, লিমা আক্তারের সাথে ঢাকা থেকে নিঝুমদ্বীপে আসা মোঃ ননু মিয়া (৭১) নামের এক বৃদ্ধের সাথে কিছু দিন পূর্বে বিয়ে দেন তার মা মিনারা বেগম। বিয়েতে লিমার মত ছিল না । কিন্তু তার মা জোর পূর্বক তাকে ওই বৃদ্ধের সাথে বিয়ে দেয় । এ নিয়ে বাপের বাড়ীতে মঙ্গলবার রাতে লিমার সাথে মায়ের ঝগড়া বেধে যায়। পরে রাতে পরিবারের সদস্যদের অগোচরে সে বিষ পানে আত্মহত্যা করে। খবর পেয়ে নিঝুমদ্বীপ ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। নিঝুমদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেীরজিৎ বড়ুয়া খবরটি নিশ্চিত করেছেন।

এই ব্যাপারে মিনারা বেগম দাবী করেন তার মেয়ে অসুস্থ থাকায় আত্মহত্যা করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories