শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

জাকসুর ফলাফল বিলম্বের প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। সন্ধ্যা সাড়ে ৭টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলছেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা এবং তাদের জন্য কাজ করা প্রতিনিধিদের নির্বাচিত করেছে।
ভেবেছিলাম ডাকসুর মতো জাকসুতেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু প্রশাসন টালবাহানা শুরু করেছে। ছাত্রদল বহিরাগতদের নিয়ে মিছিল-সমাবেশ করেছে।
শিবির নেতা অভিযোগ করে বলেন, ‘লন্ডনের প্রেসক্রিপশনে বিএনপিপন্থী কোনো কোনো শিক্ষক নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন।
তাদের প্রতি ধিক্কার জানাই। আট হাজার শিক্ষার্থীর ভোট নিয়ে বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত ষড়যন্ত্র শুরু হয়েছে।’
সমাবেশে আরো বক্তৃতা করেন শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories