শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

করোনা : পশ্চিমবঙ্গে ১৫ আগস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৮৭ বার

বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনাভাইরাস সংক্রমণ রোধে বিধিনিষেধের মেয়াদ আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কোভিড নিয়ন্ত্রণবিধিতে কিছু ছাড় এবং কিছু বাড়তি বিধিনিষেধও আরোপ করেছে রাজ্য সরকার।

বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিবের পক্ষ থেকে জারি করা একটি নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ৩১ জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার আবহেই করোনা সংক্রান্ত নিয়ন্ত্রণবিধির মেয়াদ বাড়ানো হয়েছে। তবে সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। রুদ্ধদ্বারে মোট আসনের ৫০ শতাংশ দর্শক নিয়ে সরকারি অনুষ্ঠান করা যাবে। তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলাফেরায় যে নিষেধাজ্ঞা ছিল, তা বহাল থাকবে।

স্বাস্থ্য সেবা, আইনশৃঙ্খলার সঙ্গে যুক্ত সেবা এবং অন্যান্য জরুরি সেবা ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত যানবাহন এবং রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাফেরায় আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। গত ১৪ জুলাই জারি করা সেই নিয়ন্ত্রণবিধি কার্যকর ছিল ৩০ জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার সেই বিধিনিষেধের মেয়াদ ১৫ আগস্ট পর্যন্ত বাাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতার সরকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories