মারা গেলেন দক্ষিণ কোরিয়ার ইউটিউব তারকা ও গেমার না ডং-হিউন। গত ৬ সেপ্টেম্বর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪৬ বছর বয়স হয়েছিল এ তারকার। তবে তার মরদেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ নিয়ে দেখা দিয়েছে রহস্য।
মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড সংবাদ সংস্থা টিএমজেড’র প্রতিবেদন অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর সিউলে নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয় না-ডং-হিউনের। এর আগে দীর্ঘ পাঁচ ঘণ্টার একটি লাইভস্ট্রিমে অংশগ্রহণ করেছিলেন তিনি। আর তার কয়েকদিন পরই মরদেহ উদ্ধার করা হয় তার।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন সকালে তারকার বাড়িতে কর্তৃপক্ষকে পাঠানো হয়। আগে থেকেই এক বন্ধুর সঙ্গে একটি বৈঠকের জন্য পরিকল্পনা করে রেখেছিলেন তিনি। কিন্তু নির্দিষ্ট সময় তাকে না পেয়ে যোগাযোগের চেষ্টা করা হয়। এতেও সাড়া না পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয় বিষয়টি। পরে কর্তৃপক্ষ না-ডং-হিউনের বাসায় গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের সময় কোনো আলামত পাওয়া যায়নি। এমনকি সেখানে কোনো দুর্বৃত্তের হানা, সহিংসতার চিহ্ন কিংবা বাড়িতে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
না-ডং-হিউনের মরদেহ উদ্ধারের পর রহস্যের সৃষ্টি হওয়ায় ময়নাতদন্তের আহ্বান করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। আর তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এমনকি আগে থেকে কোনো রোগে আক্রান্ত ছিলেন কিনা, সেটিও দেখা হচ্ছে।
গত সপ্তাহে অনলাইন গেম ‘মাবিনোগি’তে অংশ নিয়ে খেলার ভিডিও ধারণ করেছিলেন ইউটিউব তারকা না-ডং-হিউন। তখন তিনি জানিয়েছিলেন, ঘুমের সঙ্গে তীব্র লড়াই করছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রায় ১৫ লাখ অনুসারী ছিল না-ডং-হিউনের। গত সপ্তাহেই সিউল ফ্যাশন উইকে যোগ দিয়েছিলেন। সেখানে মজা করার কথা জানিয়েছিলেন। তবে মৃত্যুর পর কনকুক বিশ্ববিদ্যাল মেডিকেল সেন্টারের ফিউনারেল হলে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
Leave a Reply