বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

ওটস নিয়মিত খেলে কী ঘটে শরীরে, কেন খাবেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার
ওটস নিয়মিত খেলে কী ঘটে শরীরে, কেন খাবেন

ওটসকে বলা হয় সুপারফুড। এটি এমন সুপারফুড, যা শরীরের সব চাহিদা পূরণ করতে সক্ষম। ছোট থেকে শুরু করে বড় ধরনের যেকোনো সমস্যা, আবার ক্ষুধা পেলেও ওটস খাওয়া যায়। সকালে যদি হালকা নাশতার সঙ্গে ওটস খাওয়া যায়, তাহলে সারাদিনের জন্য শক্তি পাবে শরীর।
ওটস হচ্ছে পুষ্টিসমৃদ্ধ খাবার এবং এটি সুস্বাস্থ্যের জন্য উপকারী। যা শুধু পেটের জন্যই ভালো নয় বরং সুস্বাদু হওয়ায় খেতে ভালো লাগে এবং পেটও দীর্ঘক্ষণ ভরা থাকে। ফাইবার, ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য পুষ্টিগুণে ভরপুর ওটস। নিয়মিত ওটস খাওয়ার উপকারিতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক-
কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধ:
ওটসে বিদ্যমান অ্যান্টি-অক্সিডেন্ট হার্ট সুস্থ রাখতে সহায়তা করে। এতে থাকা ডায়েটারি ফাইবার ভালো কোলেস্টেরলের কোনো ক্ষতি না করেই খারাপ কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে।
কোষ্ঠকাঠিন্য সমাধান:
এই শস্যদানা দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবারের একটি উচ্চ উৎস, যা অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে থাকে। নিয়মিত খাদ্যতালিকায় এটি রাখা হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়ানো যায়।
রক্তে শর্করা নিয়ন্ত্রণ:
রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রে সরাসরি ইঙ্গিত দিয়ে থাকে। সাধারণত, এটি ইনসুলিন সংবেদনশীলতা হ্রাসের জন্য হয়ে থাকে। এ ক্ষেত্রে যারা স্বাস্থ্য বেশি হওয়া বা টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্য ওটস কার্যকরী একটি খাবার হতে পারে।
ভালো ঘুমের জন্য:
বিশেষজ্ঞরা দাবি করেছেন, ওটসে থাকা মেলাটোনিন ও জটিল কার্বোহাইড্রেট ট্রিপটোফ্যানের সংখ্যা বৃদ্ধি করে। যা মস্তিষ্কে পৌঁছায় এবং আপনার ভালো ঘুমের জন্য কাজ করে থাকে।
ত্বকের জন্য উপকারী:
প্রতিদিনই তো মুখে ক্রিম কিংবা শরীরে লোশন ব্যবহার করেন। কিন্তু কখনো কী এর গায়ের লেবেল পড়েছেন। তা দেখলে দেখতে পাবেন, এতে ওটমিল রয়েছে। ওটস শুস্ক, চুলকানি ও রুক্ষ ত্বকের জন্য উপকারী। এটি হালকা এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে থাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories