শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

দ্বিতীয় সংসারও ভাঙল ন্যান্সির, ফের বিয়ের ইঙ্গিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১০৩ বার

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তার স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। এর ফলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পীর দ্বিতীয়বারের মতো সংসার ভাঙল। এখন সেপ্টেম্বরে তৃতীয় বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছে।

এর আগে, ন্যান্সির একটি ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে বিচ্ছেদের গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো, ন্যান্সি নিজেই মিউচুয়্যাল ডিভোর্সের কথা জানিয়েছেন। একইসঙ্গে নতুন করে দাম্পত্য জীবন শুরুর ইঙ্গিতও দিয়েছেন।আজ ২৮ জুলাই ন্যান্সির এক ফেসবুক স্ট্যাটাসে বিচ্ছেদের বিষয়টি উঠে আসে। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ডিভোর্স হয়ে গেছে।’ এর বেশি কিছু না জানালেও ন্যানসি এই প্রতিবেদককে সেপ্টেম্বরে নতুন জীবন শুরু করার ইঙ্গিত দেন। 

২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। জায়েদ ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা এবং ব্যবসায়ী। ন্যান্সির এটি দ্বিতীয় বিয়ে। এর আগে, ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে বিচ্ছেদ হয় তাদের।

উল্লেখ্য, ন্যান্সির সংগীত ক্যারিয়ার শুরু ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রের মাধ্যমে। ২০০৯ সালে তার প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ প্রকাশিত হয়। ২০১১ সালে ‘প্রজাপতি’ চলচ্চিত্রে গান গেয়ে তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories