রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

আবু সাঈদ হত্যার প্রথম ময়নাতদন্ত রিপোর্টটিই সঠিক ছিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সাক্ষ্য দিচ্ছেন আবু সাঈদের ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম। ময়নাতদন্ত রিপোর্ট পাঁচবার পরিবর্তন করা হলেও তিনি জানিয়েছেন, প্রথম রিপোর্টটিই সঠিক ছিল।
সাক্ষ্যে ডা. রাজিবুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে আবু সাঈদের মৃত্যু হয়েছে—এমন রিপোর্ট দেয়ায় তা গ্রহণ করা হয়নি। নানামুখি চাপ প্রয়োগ করে সেই রিপোর্ট মোট ৫ বার বদলানো হয়। কিন্তু ময়নাতদন্তের প্রথম রিপোর্টটিই সঠিক ছিল।
এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাঈদের বাবা এবং প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক। তারা সাক্ষ্যে আবু সাঈদকে গুলিবিদ্ধ করার ঘটনা তুলে ধরেন। আর বাবা বলেন, বেঁচে থাকতে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এ চলছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ১৩তম দিনের সাক্ষ্যগ্রহণ।
এর আগে, এই মামলায় রাজসাক্ষী চৌধুরী মামুনসহ সাক্ষ্য দিয়েছেন ৩৬ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories