সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

বলিউড তারকাদের ক্যারিয়ার নষ্ট করা প্রসঙ্গে সালমানের জবাব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার

বলিউড অভিনেতা সালমান খানকে নিয়ে কম আলোচনা সমালোচনা নেই। প্রায় অভিযোগ উঠে অন্যান্য অনেক তারকাদের ক্যারিয়ার নষ্ট করার পেছনে সালমানের হাত রয়েছে। এবার এ বিষয়ে সরাসরি কথা বলেছেন অভিনেতা নিজেই। সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর ‘উইকেন্ড কা বার’ পর্বে বলিউড সুপারস্টার সালমান খান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন।
অনেকেই অভিযোগ করেন যে, সালমান নাকি অনেকের ক্যারিয়ার ধ্বংস করেছেন। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি কারও ক্যারিয়ার গড়েনওনি, আবার নষ্টও করেননি। এনডিটিভি থেকে জানা যায়, রোববার (৭ সেপ্টেম্বর) রাতের পর্বে অভিনেত্রী শেহনাজ গিল তার ভাই শেহবাজ বাদেশাকে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে পরিচয় করিয়ে দিতে এসেছিলেন। আড্ডার এক ফাঁকে শেহনাজ সালমানকে বলেন, আপনি তো অনেকের ক্যারিয়ার গড়ে দিয়েছেন।
জবাবে সালমান বলেন, আমি কবে কারও ক্যারিয়ার বানিয়েছি? ক্যারিয়ার বানানোর ক্ষমতা ওপরওয়ালার হাতে, আমার হাতে নয়। বরং আমার ওপর দোষ চাপানো হয় যে আমি অনেকের ক্যারিয়ার ডুবিয়েছি। কিন্তু ডুবিয়ে দেওয়াটা তো আমার হাতে নেই। আজকাল সবাই বলে, সালমান তোমার ক্যারিয়ার খেয়ে ফেলবে। আমি কোন ক্যারিয়ার খেয়েছি? আর যদি খাইও, তবে নিজের ক্যারিয়ারটাই খাব।
প্রসঙ্গত, শেহনাজ গিল বিগ বস ১৩-এর প্রতিযোগী ছিলেন। এরপর তিনি ২০২৩ সালে সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। ২০১৪ সালের তামিল সিনেমা ‘বীরম’-এর রিমেক এই সিনেমাতে সালমান, পূজা হেগড়ে এবং ভেঙ্কটেশ-এর মতো আরও অনেক তারকা অভিনয় করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories