বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মিয়ানমারের কারাগারে গুরুতর অসুস্থ অং সান সু চি, দাবি ছেলের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার

মিয়ানমারের কারারুদ্ধ নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে কিম আরিস।
তিনি জানিয়েছেন, ৮০ বছর বয়সী সু চি গুরুতর অসুস্থ। তার হৃদরোগের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে এবং জরুরি চিকিৎসার প্রয়োজন।
লন্ডন থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিস বলেন, সঠিক ডাক্তারি পরীক্ষা ছাড়া তার হৃদযন্ত্রের অবস্থা বোঝার কোনও উপায় নেই। আমি ভীষণ উদ্বিগ্ন। এমনকি তার জীবিত থাকার বিষয়টি যাচাই করারও কোনও উপায় নেই।
কিম আরিস মিয়ানমারের সেনা সরকারকে আহ্বান জানিয়েছেন, তার মাকে অবিলম্বে যথাযথ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে বাইরের কোনো অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞকে দেখা করার সুযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চি একাকী কারাবন্দি জীবন কাটাচ্ছেন। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে তাঁকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মায়ের জীবন সংকটের কথা তুলে ধরে কিম আরিস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত হস্তক্ষেপ করতে এবং সু চির মুক্তি নিশ্চিত করতে। একই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও সু চির কারাবন্দি অবস্থার অমানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories