বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

বিনামূল্যে এআই ও চাকরিমুখী প্রশিক্ষণ শুরু করছে গুগল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬২ বার
বিনামূল্যে এআই ও চাকরিমুখী প্রশিক্ষণ শুরু করছে গুগল

শুধু অবকাঠামোতেই নয়, মানবসম্পদ উন্নয়নেও নজর দিচ্ছে গুগল। ভার্জিনিয়ার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চাকরিমুখী প্রশিক্ষণ চালু করছে তারা। পাশাপাশি, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়, ব্রাইটপয়েন্ট কমিউনিটি কলেজ এবং নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজকে যুক্ত করা হয়েছে গুগলের ‘এআই ফর এডুকেশন অ্যাকসেলারেটর’ প্রকল্পে।
এই অবস্থায় আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আরও ৯০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগল। এই বিনিয়োগ ২০২৬ সাল পর্যন্ত চলবে। এই অর্থ মূলত ক্লাউড ও এআই অবকাঠামোতে ব্যয় করা হবে। এই বিনিয়োগ শুধু ভার্জিনিয়ার অর্থনীতিকে এগিয়ে নেবে না, বরং যুক্তরাষ্ট্রকে বৈশ্বিকভাবে এআই প্রযুক্তিতে নেতৃত্ব ধরে রাখতে সহায়তা করবে।
এর অংশ হিসেবে ভার্জিনিয়ার চেস্টারফিল্ড কাউন্টিতে একটি নতুন ডেটা সেন্টার স্থাপন করা হচ্ছে। এ জন্য স্থানীয় অংশীদারদের সঙ্গে মিলে বিদ্যুৎ চাহিদা মেটানো, জ্বালানি দক্ষতা কর্মসূচি এবং নতুন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
ভার্জিনিয়ার গভর্নর ইয়াংকিন বলেন, গুগলের ৯ বিলিয়ন ডলারের এই বিনিয়োগ আমাদের কমনওয়েলথের এআই অর্থনীতিতে নেতৃত্বের স্বীকৃতি। ভার্জিনিয়া বিশ্বের সবচেয়ে বড় ডেটা সেন্টার মার্কেট এবং এআই উদ্ভাবন ও প্রতিভার অন্যতম কেন্দ্র।
ভার্জিনিয়ার বাণিজ্য ও বাণিজ্যিক সচিব জুয়ান পাবলো সেগুরা একে ঐতিহাসিক বিনিয়োগ উল্লেখ করে বলেন, এটি শুধু চেস্টারফিল্ড নয়, পুরো কমনওয়েলথের জন্য প্রযুক্তি খাতের উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে।
এ ছাড়া ‘Virginia Has Jobs’ নামে একটি উদ্যোগের মাধ্যমে ভার্জিনিয়ার সাধারণ মানুষও এআই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories