সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

মিথিলাকে নিয়ে সৃজিতের পোস্ট, নতুন আলোচনা শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। এই অভিনেত্রী অভিনুত এবং চাকরির পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন। এবার পিএইচডি সম্পন্ন করে পেয়েছেন ডক্টরেট ডিগ্রি। শিক্ষাজীবনেই মেধার পরিচয় রেখেছেন মিথিলা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্সে সিজিপিএ ৪-এর মধ্যে ৪ পেয়ে চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেন তিনি। আর এবার সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। এবার নামের আগে যোগ হয়েছে ‘ডক্টর’ উপাধি।
অভিনয়, পেশাগত দায়িত্ব, সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি পিএইচডি অর্জনের জন্য দীর্ঘ পরিশ্রম চালিয়ে গেছেন মিথিলা। এই নতুন অর্জন তার ভক্তদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। অভিনেত্রীর স্বামী ওপার বাংলার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিও তার অর্জনে দারুণ খুশি। এই সুখবর শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখার্জি। তিনি নিজের ফেসবুক পেজে মিথিলার পোস্ট শেয়ার করে লিখেছেন, “অবিশ্বাস্য অর্জন, অভিনন্দন!”
এই সুখবর শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখার্জি। তিনি নিজের ফেসবুক পেজে মিথিলার পোস্ট শেয়ার করে লিখেছেন, “অবিশ্বাস্য অর্জন, অভিনন্দন!”
এই সুখবর শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখার্জি। তিনি নিজের ফেসবুক পেজে মিথিলার পোস্ট শেয়ার করে লিখেছেন, “অবিশ্বাস্য অর্জন, অভিনন্দন!”
সৃজিতের এই পোস্টের পর নতুন করে দুই তারকাকে নিয়ে আলোচনা শুরু হয়েছেন। কারণ, বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, মিথিলা ও সৃজিতের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে; একসঙ্গে কোথাও তাদের দেখা না মেলায় সেই গুঞ্জন আরও বেড়ে যায়।
প্রসঙ্গত, হসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। বর্তমানে মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। দাম্পত্য জীবন নিয়ে কলকাতার মিডিয়ায় নানা গুঞ্জন থাকলেও, মিথিলা বা সৃজিত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories