শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

করোনার ডেল্টা ধরন ছড়াচ্ছে আমেরিকায়, পরতে হবে মাস্ক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৯৪ বার

আমেরিকায় করোনাভাইরাসের ডেল্টা ধরন ছড়াচ্ছে। তাই আবার মাস্ক পরতে হবে সবাইকে। দু’টি ভ্যাকসিন নেয়া থাকলেও আমেরিকায় মাস্ক পরতে হবে। বিশেষ করে কোনো ইন্ডোর অনুষ্ঠানে বা যে সব জায়গায় করোনা হচ্ছে সেখানে। 

ডেল্টার সংক্রমণ ছড়াচ্ছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।মঙ্গলবার সিডিসি ঘোষণা করেছে, যাদের দুইটি ভ্যাকসিন নেয়া হয়েছে, তাদেরকেও আবার মাস্ক পরতে হবে। করোনা আবার ছড়াচ্ছে বলে আগের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলো আমেরিকা। 

সেন্টারের ডিরেক্টর বলেছেন, যারা দুইটি ডোজ নিয়েছেন, তারাও করোনারভাইরাস ছড়াতে পারেন। আমেরিকার বেশ কিছু রাজ্য ও বিশ্বের কয়েকটি দেশের তথ্য বিশ্লেষণ করার পরই এই সিদ্ধান্তে এসেছেন তারা।

সেন্টার ফর ডিসিস কন্ট্রোলের (সিডিসি) সুপারিশ, যারা ঘরের ভেতরে কাজ করেন, বিশেষ করে শিক্ষক, ছাত্র, সরকারি, বেসরকারি কর্মী, স্কুল বা অফিসে যারা বাইরে থেকে আসেন তাদের মাস্ক পরতে হবে।

পরে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনা যেখানে ছড়াচ্ছে, সেখানে মানুষকে সিডিসি’র নতুন নির্দেশ পালন করতে হবে। তিনি নিজেও এই নীতি মানবেন বলে জানিয়ে দিয়েছেন। তার মতে, সিডিসি’র নতুন নীতি থেকে এটাও বোঝা যাচ্ছে, সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে হবে।

আমেরিকায় এখন প্রতিদিন গড়ে ৫৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে ২৪ হাজার মানুষকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। ৫০ শতাংশ মানুষকে টিকা দেয়া হয়েছে।

গত সপ্তাহে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছিলেন, নতুন করে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে ৮০ শতাংশ ডেল্টায় আক্রান্ত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories